টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় হতাশা থাকলেও তা আর ভাবতে চাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি ব্যাটার শামীম পাটোয়ারী।
শুক্রবার (১মে ) সংবাদ সম্মেলনে শামীম বলেন, “আমরা গত অনেক টি-টোয়েন্টি সিরিজ জিততে পেরেছি। দলের মধ্যে ভালো বন্ডিং হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপ মিস করেছি, কিন্তু সেটা নিয়ে বেশি কিছু করার নেই। আমরা তখনও ভালোভাবে প্রস্তুত ছিলাম।”
শামীমের মতে, চলমান নিউজিল্যান্ড সিরিজে ইতিবাচক সূচনা হয়েছে। “বিশ্বকাপের ঘটনা চলে গেছে। ওটার জন্য চিন্তা করার কিছু নেই। আমাদের ইতিবাচক দিক হচ্ছে আমরা ভালো খেলতে পেরেছি এবং সেই মান ধরে রাখতে চাই। এটা পরের ম্যাচেও চালিয়ে যেতে চাই।”
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। শামীম আশাবাদী, “আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জেতার জন্য খেলব।”
অন্যদিকে, ঘরোয়া লিগ ডিপিএলের মাধ্যমে ওয়ানডে দলে ফিরতে চাইছেন শামীম। তিনি বলেন, “আমার মাথার ভেতর থাকে কিভাবে খেলব। টি-টোয়েন্টিতে সব সময় আক্রমণাত্মক ভাবনা থাকে। সামনে ডিপিএল থাকায় ওয়ানডেতে ফেরার সবচেয়ে সহজ পথ এটি।”
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শামীমের এই মনোভাবই আসন্ন সিরিজে আরও আস্থা যোগ করবে বলে মনে করছে অনেকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!