২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বাংলাদেশ সময় রাত সোয়া ৭টা থেকে টিকিট পাওয়া যাচ্ছে।
আগ্রহীদের যেতে হবে https://tickets.cricketworldcup.com/ এই ওয়েবসাইটে। ভারতের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (প্রায় ১৩৬ টাকা)। শ্রীলঙ্কার ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০ ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে মোট ৫৫ ম্যাচ। ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হওয়ার আশা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। যেখানে লিটন দাসদের সঙ্গী ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেনে। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষ নেপাল।
বাংলাদেশের সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য অবশ্য ১০০ রুপি নয়। কলকাতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি। মুম্বাইয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ২৫০ রুপি। তবে কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০০ রুপিতে কেনা যাবে।
অন্য সব ক্যাটাগরির টিকিটের দাম ওয়েবসাইটে জানা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!