বৃষ্টির কারণে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের শুরুতে দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় এবং টস হওয়ার কথা ছিল দুপুর ১টা ৩০ মিনিটে। তবে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি, ফলে ম্যাচ শুরুও পিছিয়ে গেছে।
মাঠের পিচ ও আউটফিল্ড সম্পূর্ণভাবে কাভার দিয়ে ঢাকা থাকলেও টসের সময় পার হওয়ার পর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এতে করে মাঠে খেলা শুরু হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।
এই ভেন্যুতেই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় লাভ করে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে লিটন দাসের দল। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার সুযোগ, আর নিউজিল্যান্ডের জন্য সমতা ফেরানোর লড়াই।
বৃষ্টির কারণে মাঠে দর্শকদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে। প্রথমদিকে অনেকে গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুললেও পরে বৃষ্টি বাড়তে থাকায় তারা ছাদের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। মাঠে তখনও কোনো কার্যক্রম শুরু হয়নি, এমনকি মাঠকর্মীরাও পুরোপুরি সক্রিয় হননি। দুই দলের ক্রিকেটাররাও ড্রেসিংরুমেই অবস্থান করছেন।
বৃষ্টি কবে থামবে এবং ম্যাচ কবে শুরু হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!