ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে আলহাজ্ব মোবারক আলী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, মোবারক আলীর সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ্ রিমু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক, কোষাধ্যক্ষ রুবেল আলী, খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেনসহ ১৯টি টিমের খেলোয়াড়বৃন্দ।
ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক জানান, পীরগঞ্জ পৌরসভার ৯টি টিম ও ১০টি ইউনিয়নের ১০টি টিম নিয়ে মোট ১৯টি দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!