ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করেছে উপজেলা শাখা। দীর্ঘদিন পর প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উল্লাস।
রোববার বিকেলে পৌর শহরের সাবেক এমপি প্রয়াত ইমদাদুল হকের মিল চাতাল লিচু তলা অস্থায়ী দলীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ প্রায় ২০–২৫ জন নেতাকর্মী।
উক্ত অনুষ্ঠানে নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়। এটি তৃণমূল আওয়ামী লীগের ঐক্যবদ্ধতা ও গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!