কোরবানি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সর্বস্থরের জনসাধারণ ও নেতা-কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২২ মে) রাজধানীর মিরপুর-১০ এলাকায় সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, মানবিক সমাজ গড়ে তুলতে ঢাকা উত্তর সিটির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, প্রতিবেশীদের হক আদায়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে কোরবানির পশুর গোশত ও ফুড প্যাকেজ পৌঁছে দিতে হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, দ্বীনের বিজয়ের জন্য কোরবানির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এছাড়াও তিনি “লাইফ সাইকেল বিডি”-এর সদস্য হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এর মাধ্যমে নগরবাসী বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পাবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কাফরুল অঞ্চল পরিচালক ডা.ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো.শহিদুল্লাহ ও অধ্যাপক আনোয়ারুল করিম প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!