আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী পরিবহনে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনা ঘটলে তা কঠোর হাতে দমন করা হবে।
বুধবার (৬ মে) রাজধানীর গাবতলীতে গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন কাজ এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদে কোরবানির পশু পরিবহন ও মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।
তিনি আরও জানান, গাবতলী হাটে প্রায় এক লাখ গরু আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে অনেক সময় এর চেয়ে বেশি গরু চলে আসে, যা ব্যবস্থাপনায় চাপ তৈরি করে। এ কারণে আগাম প্রস্তুতি রাখা হচ্ছে।
সড়কে গরুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি ও হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এসব বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং সরাসরি নজরদারি করছে।
তিনি বলেন, ঈদের কয়েকদিন আগে আবারও মাঠপর্যায়ে পরিদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যেই সরকার মাঠে থেকে কাজ করছে এবং ঈদযাত্রা ও পশু পরিবহন নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!