বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র অর্জনের জন্য বুকের রক্ত দিয়েছে, তাই কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস শুধু একটি দিবস নয়, এটি প্রতিরোধের প্রতীক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারাজীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন এবং কখনো ক্ষমতার কাছে মাথানত করেননি। ফারাক্কা ইস্যুতে তিনি যে আন্দোলনের সূচনা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল দেশের মানুষকে একটি বড় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।
তিনি বলেন, গঙ্গা-পদ্মা অববাহিকার ওপর বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের জীববৈচিত্র্য, কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অতীতে বিভিন্ন সময়ে চুক্তি হলেও স্থায়ী সমাধান হয়নি। তিনি দাবি করেন, ২০২৬ সালের ডিসেম্বরের পর বিদ্যমান পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো চাপ বা বাধাকে গুরুত্ব দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য ও তৎপরতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, কিছু মহল দেশে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী সকলকে এ বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফারাক্কা-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণের চাহিদা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। অন্যথায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান আলী প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!