জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলম
বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলম আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন।   ছবি: আরটিএনএন

বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলম (বীর বিক্রম) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.)। এ সময় তিনি এম সামছুল আলমকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।