ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এমকে/ আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!