দেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনের ইতি টেনে জামায়াতে ইসলামীতে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চান এবং সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর বাজার এলাকায় আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সদ্য জামায়াতে যোগ দেয়া এই বীর মুক্তিযোদ্ধা।
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, পাকুন্দিয়ার মানুষ সারাদেশের মানুষকে দেখিয়ে দেবে যে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের আর দেখতে চায় না।
তিনি বলেন, এ কারণেই তিনি তার ৪০ বছরের রাজনৈতিক দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
নিজের পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে (বিএনপিতে) এমন অবস্থা দেখেছি আমাকে ‘শুদ্ধা খাইয়া ফেলতে’ চায়। এই ‘খাওয়ান্নে পার্টি’ থেকে দেশবাসী মুক্তি চায়। আমিও সেই মুক্তির অংশ হতে চাই।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায় যেখানে সত্য ও ন্যায়ের শাসন থাকবে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের ডাক এখন সারাদেশে শোনা যাচ্ছে।
সমাবেশ শেষে পাকুন্দিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর বাজার এলাকা। গণমিছিল ও সমাবেশ ঘিরে পাকুন্দিয়ায় নির্বাচনি আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।
সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!