দলীয়করণের কারণে প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ অভিযোগ করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাওলায় এক মিলনায়তনে অনুষ্ঠিত দলটির বিমানবন্দর থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলোতে আমলাদের সরিয়ে দলীয় রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী, বাংলাদেশ ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও দূতাবাসসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অপসারণ ভবিষ্যতে জনপ্রশাসনে যোগ্য জনবল প্রবেশে বাধা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, দলীয়করণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা আগে থেকেই দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় বরাদ্দ দলীয় নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে জনসেবার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার বাইরে চলে যাচ্ছে, যা একটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি ডা. আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন বশির আহমেদ। এতে আরও বক্তব্য দেন মহানগর উত্তর শাখার নেতারা।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, প্রশাসকের মাধ্যমে নয়, দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত মেয়রদের হাতে দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, দলীয়করণ অব্যাহত থাকলে জননিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে একই পথে হাঁটছে, যা অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ অনুসরণ করেছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!