মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি আরও কঠোর আকার নিয়েছে। অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে এবং দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবার প্রায় ৮০ হাজার আটক অভিবাসীকে দেশের বিভিন্ন গুদামে রাখার পরিকল্পনা করছে তার প্রশাসন।
ওয়াশিংটন পোস্ট বুধবার তাদের হাতে আসা খসড়া নথির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে গুদাম স্থাপন করা হবে। মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ অন্তত ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চাইছে। বর্তমানে দেশজুড়ে ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন, যা মার্কিন ইতিহাসে সর্বোচ্চ।
টেক্সাসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সংস্কার করা শিল্প গুদামে সাতটি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে, প্রতিটিতে ৫,০০০ থেকে ১০,০০০ আটক অভিবাসী রাখা যাবে। এছাড়া, ১৫টি ছোট সেন্টারও স্থাপন করা হবে, যেখানে ৫০০ থেকে ১,৫০০ জনকে রাখা সম্ভব।
এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া ও মিজৌরির প্রধান লজিস্টিক হাবের কাছে অবস্থান করবে। এসব সেন্টার থেকে অভিবাসীদের নির্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!