ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে উপস্থিত একদল শিক্ষার্থী ‘ধর ধর’ বলে ধাওয়া করে এক যুবককে আটক করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকাবস্থায় শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের পরপরই টিএসসিতে অবস্থানরত শিক্ষার্থীরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে ধাওয়া দেন এবং একপর্যায়ে তাকে ধরে ফেলেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ছাড়াও রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসুর সামনে এবং শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তিনজনকে আটক করেন এবং পরবর্তীতে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!