ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তার কথিত দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে বাংলাদেশের দিল্লি দূতাবাসে চিঠি লিখেছেন তার আইনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।
আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা। তার এই ইচ্ছাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আবারও প্রতারণার অংশই মনে করছে বাংলাদেশ।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। তবে বাংলাদেশের আইন অনুযায়ী একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির এভাবে আসার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে অনুযায়ী তাকে সোপর্দ করতে হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যা পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।
হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন। সেখানে লেখা হয়েছে: “I respectfully request that you take the necessary steps to issue a new Bangladeshi passport and National Identity Card (NID) for our client.”
অর্থাৎ, তারা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দূতাবাসকে অনুরোধ করেছেন। পাশাপাশি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের কথাও বলেছেন।
চিঠিতে বলা হয়, ‘আমাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’ পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতাকর্মী ভারতসহ বিভিন্ন দেশে পালিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!