ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেছেন, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্ত করছে। প্রতিটি মামলায় বিপুল সংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই মামলার অগ্রগতি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, আমাদের ডিবিতে ৫৯টি মামলা তদন্ত করছি। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা এবং কার কি অবস্থান ছিল সেগুলো দেখার বিষয় আছে। ফরেনসিকের বিষয় আছে। আমরা সব কিছু নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এই আন্দোলনের প্রায় ৪০ জিবি ডাটা আছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো নিয়ে কাজ করছি। আমরা আইনের ভেতরে থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন দেব।
জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যে জড়িতদের বিষয়ে তিনি বলেন, যে সমস্ত মামলা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যাচাই-বাছাই হচ্ছে। কেউ যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে মামলা করে থাকে। আমরা তাতে সায় দেব না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।
মামলা তদন্তে সমস্যার বিষয়ে ডিবি প্রধান বলেন, অনেকগুলো সমস্যা- বিশাল ডাটা বিশ্লেষণ, আসামির সংখ্যা অনেক। আবার একেক ঘটনায় একেক রকম আসামি করা হয়েছে। সবগুলো বিষয় যাচাই বাছাই করতে হচ্ছে, সঠিক জিনিসটা যেন মামলায় উঠে আসে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!