রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (২২ মে) রাতে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি রামিসার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় যান।
এ সময় প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। রামিসার বাবার কাঁধে হাত রেখে তিনি বলেন, “এই অন্যায়ের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার আমরা আগে নিশ্চিত করতে চাই। আল্লাহ এক সন্তানকে নিয়ে গেছেন, আরেক সন্তান আপনাদের কাছে আছে। ওর দিকে তাকিয়ে আপনাদের শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।”
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রামিসার মা-বাবা ও বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, রামিসার বড় বোনের জীবনের সব পড়াশোনার খরচ ও আনুষঙ্গিক ব্যয় বহন করবেন। পাশাপাশি পরিবারটির জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও খুব দ্রুত করা হবে।
রামিসার পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!