ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সঠিক পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা নিশ্চিত করা গেলে ঢাকাকে বিশ্বের এক নম্বর শহরে পরিণত করা সম্ভব। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন ও সুন্দর শহর গঠনে নগরবাসীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ব্যাপক সবুজায়ন কর্মসূচি শুরু করা হবে।
রাজধানীকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের লক্ষ্য তুলে ধরে প্রশাসক বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে বৈশ্বিক মানদণ্ডে ঢাকাকে শীর্ষ অবস্থানে নেওয়া অসম্ভব নয়। তিনি মনে করেন, নাগরিক দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমেই একটি শহরের প্রকৃত উন্নয়ন সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, সীমিত জনবল ও সম্পদ দিয়ে পুরো শহর সবসময় পরিচ্ছন্ন রাখা কঠিন। তাই নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি রাস্তাঘাট, ড্রেন বা খোলা জায়গায় প্লাস্টিক ও আবর্জনা না ফেলার আহ্বান জানান।
তার মতে, নাগরিকরা সচেতন হলে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ আরও সহজ ও কার্যকর হবে এবং শহরের পরিবেশও উন্নত হবে।
এদিকে রাজধানীর পরিবেশ রক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি এলাকায় শিগগিরই ব্যাপকভাবে গাছ লাগানো শুরু হবে বলে জানান প্রশাসক। এই উদ্যোগ নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সবশেষে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, কার্যকর তদারকি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও আদর্শ নগরীতে রূপান্তর করা সম্ভব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!