আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। এমন গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বলে জানা যায়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয় বলে আরটিএনএনকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ-উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।
সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় নেতাদের মতে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় ভালো ফল পাওয়ার আশা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!