আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বাড়ায় এ দূষণ বেড়েছে বলে জানায় বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শুক্রবার) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহে বাতাসের স্বাভাবিক প্রবাহ কমায় ঢাকায় বায়ুদূষণ আবারও বেড়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান তথ্য অনুযায়ী, শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৪১। বিশ্বের দূষিত শহরের তালিকায় এই স্কোর নিয়ে ১৫তম অবস্থানে রয়েছে রাজধানী।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৩৯। দ্বিতীয় অবস্থানে গ্রিসের রাজধানী এথেন্স (স্কোর ১৮৮) এবং তৃতীয় অবস্থানে রয়েছে কসোভোর প্রিস্টিনা (স্কোর ১৮৫)। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৭৭) এবং নেপালের রাজধানী কাঠমান্ডু (১৭৬)।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন ।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!