মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। প্রতিদিন নিঃশব্দে বিষাক্ত পদার্থ পরিশোধন, খাবার হজমে সহায়তা, প্রয়োজনীয় পুষ্টি তৈরি-শতাধিক কাজ করে এটি। কিন্তু সমস্যা হলো, লিভার ক্ষতিগ্রস্ত হলেও প্রথমে স্পষ্ট লক্ষণ দেখা দেয় না।
চিকিৎসকরা সতর্ক করেছেন, কিছু সাধারণ উপসর্গও লিভারের গুরুতর সমস্যা ইঙ্গিত দিতে পারে। যেমন- চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, পেটব্যথা বা পেট ফুলে যাওয়া, সহজে শিরায় কালশিটে পড়া, ত্বকে চুলকানি, পা বা গোড়ালি ফুলে যাওয়া, চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, বমি ভাব বা বমি, অতিরিক্ত ক্লান্তি, ফ্যাকাশে পায়খানা, রক্তচাপ কমে যাওয়া, ভারসাম্য হারানো বা বিভ্রান্তি, হাত কাঁপা বা শরীরে কম্পন।
উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিভারের সমস্যা শনাক্ত করতে রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োপসি প্রয়োজন হতে পারে।
চিকিৎসকরা লিভার সুস্থ রাখতে যেসব পরামর্শ দিয়েছেন-অতিরিক্ত মদ্যপান, ধূমপান ও মাদক থেকে দূরে থাকা, নিরাপদ যৌন সম্পর্ক, অন্যের রেজর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার না করা, ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণে রাখা।
লিভার নীরবে কাজ করা একটি অঙ্গ। তাই শরীরের ছোট ছোট পরিবর্তনও অবহেলা না করে সচেতন থাকা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বড় প্রতিরোধ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!