ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে শুরু করে পানি ঠাণ্ডা রাখা সবকিছুতেই এটি কাজে লাগে। কিন্তু ফ্রিজের ভেতরে অতিরিক্ত বরফ জমে গেলে নানা সমস্যা দেখা দেয়। এতে খাবার ঠিকভাবে ঠাণ্ডা হয় না, ড্রয়ার আটকে যায়, এমনকি বিদ্যুৎ খরচও বেড়ে যায়।
বিশেষ করে যেসব ফ্রিজে অটো-ডিফ্রস্ট সুবিধা নেই, সেগুলোতে নিয়মিত বরফ পরিষ্কার করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, দরজার সিল ঠিক না থাকলে বা বারবার দরজা খোলা থাকলে ভেতরে আর্দ্র বাতাস ঢুকে বরফ জমার সমস্যা বাড়ে।
ফ্রিজের বরফ দ্রুত গলানোর কিছু উপায়
ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই এর প্লাগ খুলে নিতে হবে এবং ভেতরের খাবারগুলো বের করে ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। নিচে কয়েকটি সহজ পদ্ধতি দেওয়া হলো—
গরম পানির বাষ্প ব্যবহার
একটি তাপ-সহনশীল পাত্রে গরম পানি রেখে ফ্রিজের ভেতরে রাখা যেতে পারে। দরজা বন্ধ রাখলে বাষ্প বরফকে নরম করে ফেলে, ফলে সহজেই তা তুলে ফেলা যায়।
ভেজা গরম তোয়ালে
গরম পানিতে ভেজানো তোয়ালে বরফের ওপর কিছুক্ষণ রাখলে বরফ আলগা হয়ে যায় এবং সহজে পরিষ্কার করা যায়।
হেয়ার ড্রায়ার ব্যবহার
কম তাপে হেয়ার ড্রায়ার দিয়ে বরফের ওপর গরম বাতাস দিলে দ্রুত বরফ গলতে শুরু করে। তবে পানি বা ভেজা অংশের সঙ্গে ড্রায়ার সরাসরি লাগানো যাবে না।
প্লাস্টিক বা কাঠের সরঞ্জাম
বরফ চেঁছে তুলতে সবসময় প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার করতে হবে। ধাতব জিনিস ব্যবহার করলে ফ্রিজের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফ্যানের সাহায্য
ফ্রিজের দরজা খুলে সামনে ফ্যান চালালে বাইরের গরম বাতাস ঢুকে ধীরে ধীরে বরফ গলাতে সাহায্য করে।
বরফ গলে যাওয়ার পর ফ্রিজের ভেতর হালকা গরম সাবান পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর ফ্রিজ চালু করে স্বাভাবিক ঠাণ্ডা হলে খাবার সাজিয়ে রাখা উচিত।
ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ রাখা, বেশি সময় খুলে না রাখা, গরম খাবার সরাসরি না রাখা এবং দরজার সিল ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা জরুরি। এছাড়া ফ্রিজ অতিরিক্ত ভর্তি না করাই ভালো, যাতে ভেতরে বাতাস চলাচল ঠিক থাকে।
সঠিক যত্ন নিলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকে এবং বরফ জমার সমস্যা অনেকটাই কমে যায়।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!