তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি জানান, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্যের সত্যতা যাচাই চলছে।
তবে তদন্ত কর্মকর্তার দাবি, দীপ জিজ্ঞাসাবাদের সময় কৌশলে বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং অনেক ক্ষেত্রে নীরব থেকেছেন। তিনি চতুর প্রকৃতির হওয়ায় ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়।
এর আগে, এ মামলায় গ্রেপ্তারের পর গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। এ ছাড়া একই মামলায় গ্রেপ্তার দিশা নামের এক তরুণীও চার দিনের রিমান্ডে রয়েছেন। দীপের সঙ্গে নেস্ট বারে দেখা যাওয়া ওই তরুণীর রিমান্ডের আদেশ দেন আদালত গত রোববার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!