জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাইব্যুনালের রায় অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার পর আইনগতভাবে নির্ধারিত আপিলের সময়সীমা পার হয়ে গেছে। ফলে আসামিরা আর আপিলের আইনি সুযোগ পাচ্ছেন না। এই বাধ্যবাধকতা না থাকায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করায় আইনি কোনো বাধা নেই।
চিফ প্রসিকিউটর আরও জানান, বাজেয়াপ্ত করার পর এই সম্পত্তি জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারগুলোর মাঝে নিয়ম অনুযায়ী বণ্টন করার নির্দেশ রয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!