শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এর আগে রোববার এ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত জামিনের আদেশ বহাল রাখেন।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন। পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। গত ৪ অক্টোবরও এ মামলায় তার জামিনের আবেদন নাকচ করেছিলেন আদালত। সেদিন এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্টের কাছে যান।
এজাহারের ভাষ্য অনুযায়ী, ওই সময় যাত্রীর সংখ্যা বেশি থাকায় ট্রলি পেতে সাময়িক সংকট তৈরি হয়। এ কারণে সেখানে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম উপেক্ষা করে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন।
এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!