যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার পরও ইরান মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যুদ্ধের আগে দেশটির যে উৎপাদন সক্ষমতা ছিল, বর্তমান উৎপাদন তার প্রায় অর্ধেক।
মঙ্গলবার (১০ নভেম্বর) পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
সামরিক গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত এক পশ্চিমা কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইরানের অস্ত্রভান্ডারে এখনো অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে গোয়েন্দা মূল্যায়নের এ তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দাবির পার্থক্য রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের পারমাণবিক শিল্পভিত্তির ৮০ শতাংশের বেশি ধ্বংস করা হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হাতে হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন থাকতে পারে। তবে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতের সঠিক পরিমাণ এখনো নিশ্চিত নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!