২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। বর্তমানে তাদের মধ্যে প্রায় ৩৫০ জনকে কঠোর ও অমানবিক পরিবেশে বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি জানায়, আটক ফিলিস্তিনি শিশুদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাদের নির্যাতন, খাবারের সংকটে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, অনেক শিশুকে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কিংবা মুক্তির নির্দিষ্ট সময়সীমা না জানিয়ে আটক রাখা হচ্ছে। এতে শিশুদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক সুস্থতাও ঝুঁকির মুখে পড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন আটক থাকার কারণে এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন। অনিশ্চিত ভবিষ্যৎ তাদের মধ্যে মানসিক চাপও বাড়িয়ে তুলছে।
এ পরিস্থিতিতে আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শিশুদের আটকের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত এবং নির্যাতন, খাদ্যসংকট ও চিকিৎসাবঞ্চনার অভিযোগের প্রতিকার দাবি করেছে তারা।
সংগঠনটির মতে, আটক শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার পাশাপাশি তাদের পরিবারে ফিরে যাওয়া, শিক্ষা গ্রহণ এবং স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ জরুরি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!