ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার (১২ অক্টোবর) দলের আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান আশুতোষ রানকা। সেখানে তারা যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে তারা কবে কর্মসূচি পালন করতে পারবেন, তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, তারা কোথায় এবং কীভাবে বিক্ষোভ করতে পারবেন। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। স্বল্প সময়ের নোটিশে আবেদন, আগের কর্মসূচিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।
পুলিশের দাবি, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ, কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন জমা দেওয়া হয়। অথচ নিয়ম অনুযায়ী, বিক্ষোভের অনুমতি পেতে অন্তত ১০ দিন আগে আবেদন করার কথা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল এ কর্মসূচি।
এদিকে যন্তর মন্তরে সিজেপির আগের বিক্ষোভগুলোর বিষয়ও উল্লেখ করেছে পুলিশ। তাদের অভিযোগ, অতীতে একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
নতুন কর্মসূচির অনুমতি ও তারিখ নির্ধারণ নিয়ে সিজেপি এবং দিল্লি পুলিশের মধ্যে বিরোধের বিষয়টি এখন আলোচনায় রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!