দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক   ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ধর্না কর্মসূচি পালনকালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।

খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ তাঁদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ধর্না অব্যাহত রাখেন।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়সহ ধর্নায় অংশ নেওয়া তৃণমূল নেতাদের আটক করে পুলিশ।