পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুই বিধানসভায় কেন্দ্রে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। শনিবার (২ মে) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ।
জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশে ইভিএম কারচুপির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের চারটি বুথে ভোট চলছে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় যৌথ টহল চালানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে এই পুননির্বাচন সুপারিশ করেন। সেই নির্দেশিকা অনুযায়ী আজ (২মে) এই ১৫টি বুথে আবারো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যে দুই দফায় ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখনই স্পষ্ট হবে রাজ্যের পরবর্তী সরকার কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!