আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা থাকবে।
রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগের পরিচালক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দূর্গাপুজা উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!