চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয় এসেছে মোট ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শুধু ১৭ মে একদিনেই রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।
মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত প্রাপ্ত মোট রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছরে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ।
অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!