হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ আবারও ফিরছেন রেসিং ট্র্যাকে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ডেইজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতে আবারও ন্যাসকার (এনএএসসিএআর) চালক কোল ট্রিকলের চরিত্রে দেখা যাবে তাকে। টম ক্রুজ শনিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা আন্তর্জাতিক স্পিডওয়েতে দাঁড়িয়ে সিনেমাটির ঘোষণা। ন্যাসকারের নিয়মিত মৌসুমের শেষ দৌড়ের কয়েক ঘণ্টা আগে আসে এই ঘোষণা।
নতুন সিনেমাটিতে টম ক্রুজের সঙ্গে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। সিনেমায় তাকে একজন রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে দেখা যাবে। প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় সিনেমাটি ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রযোজক হিসেবে টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। পরিচালনার দায়িত্বে থাকছেন জনাথন লেভিন। চিত্রনাট্য লিখেছেন উইল স্ট্যাপলস।
১৯৯০ সালে মুক্তির পর ‘ডেইজ অব থান্ডার’ বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি। ন্যাসকার অঙ্গনেও সিনেমাটিতে রেসিং জগতের বিভিন্ন বিষয় অতিরঞ্জিতভাবে তুলে ধরার কারণে এটি নিয়ে বেশ হাস্যরস হয়েছিল। তবে সময়ের সঙ্গে সিনেমাটি ন্যাসকার ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং একপর্যায়ে এটি কাল্ট সিনেমার মর্যাদা পায়।
সিনেমাটির জনপ্রিয় সংলাপ ‘রাবিন, সন, ইজ রেসিন’ আজও রেসপ্রেমীদের মুখে মুখে ফেরে। সংলাপটি বলেছিলেন ক্রু প্রধান হ্যারি হগ চরিত্রে অভিনয় করা রবার্ট ডুভাল। ‘ডেইজ অব থান্ডার’-এর কোল ট্রিকল চরিত্রটি অনেকটাই প্রয়াত ন্যাসকার চালক টিম রিচমন্ডের আদলে তৈরি হয়েছিল। ন্যাসকারের চারবারের কাপ সিরিজ চ্যাম্পিয়ন জেফ গর্ডনও দীর্ঘদিন ধরে টম ক্রুজকে সিনেমাটির পরবর্তী কিস্তি তৈরির জন্য উৎসাহ দিয়ে আসছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!