ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি আবাসিক হলে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার (১৮ মে) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এসব কমিটির অনুমোদন দেয়া হয়।
যেসব হলে কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- স্যার এ. এফ. রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি জসীম উদ্দীন হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এবং শেখ মুজিবুর রহমান হল।
ঘোষিত কমিটিতে স্যার এ. এফ. রহমান হল শাখার আহ্বায়ক করা হয়েছে জাহেদ হাসানকে এবং সদস্য সচিব করা হয়েছে জাকি তাজওয়ারকে। বঙ্গমাতা হল শাখার আহ্বায়ক হয়েছেন নীতিকা নাওয়ার ও সদস্য সচিব হয়েছেন নাবিলা তালুকদার।
কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হয়েছেন নাইমুর রহমান রিদম। শহীদুল্লাহ্ হল শাখার আহ্বায়ক হয়েছেন রিয়াদুস সালেহীন এবং সদস্য সচিব করা হয়েছে আবু নাঈম জমিদারকে।
শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক হয়েছেন মো. মহিউদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন মো. তৈয়েবুর রহমান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার এসব কমিটির অনুমোদন দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!