নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনসন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাছাড়া তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্মগোপণ করে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের প্রমানা পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতরা এই বাড়িতে প্রায় সময়ই মিলিত হতেন। মুন্নার নেতৃত্বে সরকারবিরোধী ঝটিকা মিছিল করত। ওই বাসাতেই কয়েক দিন আগে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।
গ্রেপ্তার নিশাদ জানান, ‘আমি পোশাকশ্রমিক। মুন্না ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মিছিলে নিয়ে যেত। কয়েক দিন আগে ওই বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা এবং আরেক ভাই রাসেল সাংবাদিক হওয়ায় বাড়িটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!