চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধি ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার পাশাপাশি অন্তত ১৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হচ্ছে। এছাড়া বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয় এক যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় বিএনপির কর্মীরা। শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল দুপুরে নানুপুর বাজারে একটি ঝটিকা মিছিল বের করে স্থানীীয় যুবলীগের কতিপয় নেতা কর্মী। এর প্রতিবাদে আজ বিকালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মোটর সাইকেলযোগে একটি মিছিল বের করে।
মিছিলটি কিপাইত নগর শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ী মসজিদের সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। আহতরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন মসজিদে মাইকিং করে যুবলীগের কর্মীরা পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, “ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭ এর সদস্যরা অবস্থান করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!