গোপালগঞ্জের কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এর আগে সোমবার রাতে উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উপজেলা যুবদলের নেতাকর্মীরা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করেন।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তারা তালা দেখতে পান। পরে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেন। শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক ছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!