লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ মাস উপলক্ষে দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে চরবাদাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেহেরাজ মোল্লার নেতৃত্বে শতাধিক ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরসীতা এলাকার ভাই ভাই কমিউনিটি সেন্টারে রামগতি উপজেলা জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতারা।
রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রামগতি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী মুর্তুজা, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আতিক উল্যাহ, সাবেক আমীর অধ্যাপক মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহমদ এবং বড়খেরী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্লাহ বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি করেন, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বিএনপির প্রতি সাধারণ মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, দেশের স্বার্থে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!