ঢাকার ধামরাই উপজেলায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি বাসের সঙ্গে একটি পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!