বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী সাড়ে চার বছরের মধ্যে দেশের প্রায় সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি পরিবার ও মা–বোনের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৬ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বাজেট পাসের পর এই কর্মসূচি আরও বিস্তৃত করা হবে এবং পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা হবে।
নারী শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মেয়েদের ডিগ্রি (স্নাতক) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর কথাও জানান।
তিনি আরও বলেন, কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষকদের সহায়তা এবং সারাদেশে খাল পুনঃখননের কাজ আরও সম্প্রসারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন খাল খননের উদ্যোগও নেওয়া হবে।
শিক্ষা খাত প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান জানান, নতুন বাজেটে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন স্কুল-কলেজ নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
চাঁদপুরে সম্ভাব্য ইপিজেড স্থাপনের বিষয়েও প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য হলে দ্রুত সেখানে ইপিজেড গড়ে তোলা হবে, যাতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে টেকনিক্যাল কলেজ ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ করা হবে। পাশাপাশি হাসপাতাল নির্মাণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নের ওপরও জোর দেওয়া হবে।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনের এখনই সময়। জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বনই আমাদের মূল লক্ষ্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!