প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শক্তিই হচ্ছে আসল শক্তি এবং জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি দাবি করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন এবং ঋণ ও সুদের চাপ থেকে স্বস্তি পেয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলায় ব্যাপক পরিমাণে শাকসবজি উৎপাদন হয়, যার একটি অংশ বিদেশেও রপ্তানি করা হয়। কৃষি খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিভিন্ন দাবি ও প্রত্যাশার বিষয়ে সরকার পর্যায়ক্রমে কাজ করবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ধারণ এবং পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। জনগণের চাওয়া ও দাবি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ।
বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন অব্যাহত থাকলে দল দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!