ময়মনসিংহের মুক্তাগাছায় জমিনপুর গ্রামে অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগির দ্বন্দে এক মাদরাসা শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম আন্দালিফ রহমান রাফি (১০)। সে মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ২য় শ্রেনীর শিক্ষার্থী ও জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
নিখোঁজের একদিন পর শনিবার (৯ মে) দুপুরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে মুক্তাগাছা থানা পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়ার জমিনপুর গ্রামের জহিরুলের সঙ্গে একই এলাকার খোকন মিয়ার অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ হয়। এই দ্বন্দে শুক্রবার (৮ মে) সন্ধ্যার সময় জহিরুলের ছেলে মাদ্রাসার ২য় শ্রেনীর শিক্ষার্থী আন্দালিফ রহমান রাফিকে পাখির বাসা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খোকন মিয়া। এর পর থেকে রাফিকে আর খুঁজে পায়নি তার পরিবার।
শনিবার দুপুরে খোকনকে নিয়ে সন্দেহ দেখা দিলে বাড়ির লোকজন খোকনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি রাফির মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে মুক্তাগাছা থানা পুলিশ রাফির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর তার লাশ বস্তায় ভরে সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন মিয়া নামের একজনকে পুলিশ আটক করেছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে, পরে আরও বিস্তারিত জানানো হবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!