পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ আরো চার জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন বাদল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। বাদল দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার জনৈক মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজনের বক্তব্য অনুযায়ী, আটক বাদল বোদা মাস্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল।
এদিকে, একই দিন রাতে পুলিশ অপর এক অভিযানে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বাজারের পাশ থেকে চার জুয়াড়িকে জুয়ার খেলার আলামতসহ আটক করেন। আটককৃত জুয়ারুরা হলেন: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পরদেশীপাড়া গ্রামের মৃত: রফিক উদ্দিনের পুত্র একরামুল হক (৩৩), রুহিয়া মন্ডলাদাম এলাকার মৃত: রফিকুল ইসলামের পুত্র আশরাফুল আলম (৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত: আবু সাঈদের পুত্র রায়হান ওরফে সাইফল্লাহ (৩২) এবং আটোয়ারীর বামনকুমার গ্রামের মৃত: মঙ্গল উদ্দীনের পুত্র পলাশ হোসেন (৩০)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ২ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ চার জুয়ারু আটক করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের নামে থানায় আলাদা মামলা করা হয়েছে । আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!