রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটিয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আকরাম আলী খলিফা (৫৫)। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের কাছে একটি বেপরোয়া দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান আকরাম আলী খলিফা। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ডাম্প ট্রাকটিকে আটকে ফেলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে।
পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এ বিষয়ে জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জনতা ক্ষিপ্ত হয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!