দুর্ঘটনা
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা।   ছবি: সংগৃহীত

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।