চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোটরসাইকেল চালক জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার বাসিন্দা সোহান (১৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটরসাইকেলে করে জিসান ও সোহান আজিপুর ভোলামোড় থেকে ধানসুরার উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি নাইট কোচকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ডান পাশে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান।
জানা গেছে, নিহত জিসান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং সোহান তার শ্যালক। জিসান নওগাঁ জেলায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে শ্যালককে সঙ্গে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!