চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিএসএফের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম রবিউল ইসলাম রবু (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের বাসিন্দা এবং নিজাম উদ্দিনের ছেলে।
সোমবার (৫ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার জহুরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মা সেফালি বেগম বলেন, শনিবার বিকেলে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে জানতে পারেন, বিএসএফের গুলিতে তাঁর ছেলে নিহত হয়েছে। তবে পরে শুনেছেন, মারধর করে রবিউলকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, তাঁর ছেলেকে নির্যাতন করে মারা হয়েছে এবং এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাতে রবিউলসহ পাঁচ থেকে ছয়জন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রবিউল পালাতে পারেননি। পরে বিএসএফ তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেন, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে রবিউলের মৃত্যু হয়েছে। সোমবার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!