খুলনা মহানগরীতে সোমবার (২০ এপ্রিল) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল ৯টায় নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, ‘দেশজুড়ে হঠাৎই হামের প্রাদুর্ভাবে মানুষ উদ্বিগ্ন। সে কারণে সরকার বিষয়টিকে অধিক গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে।’
নগরবাসীকে ভাইরাসজনিত এ সংক্রমণকে গুরুত্ব দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে গুরুত্ব দিয়ে কোভিড সংক্রমণ মোকাবেলা করা হয়েছিল সেভাবেই জাতীয় এ দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করতে হবে এবং এ ব্যাপারে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সরকারের এ কার্যক্রম সফল করতে যথাযথ গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
প্রথম আট কর্মদিবসে নগরীর বিভিন্ন ইপিআই (স্থায়ী ও অস্থায়ী) টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ছয় কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ড এলাকা ৪টি জোনে বিভক্ত করে ৩ শত ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২ শত ৫৬টি টিকা কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ শত ৪৪জন টিকাদান কর্মী ও ২শত ৬ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত ৮২টি টিম এ কাজে নিয়োজিত থাকবে। ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭ শত ৮৮ জন শিশুকে এক ডোজ হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি-র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তাত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম, থানা অফিসার মো. শাহজাহানসহ ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট ডা. তাপস কুমার হালদার, বিশ্য স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব, ইউনিসেফ প্রধান মো. কাওছার আহমেদ প্রমুখ বক্তৃতা দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি-র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!