স্বপ্নপুরীতে মিঠাপুকুর জামায়াতের যুব বিভাগের মিলনমেলা
স্বপ্নপুরীতে মিঠাপুকুর জামায়াতের যুব বিভাগের মিলনমেলা   ছবি : আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমির মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নূর মোহাম্মদ আবু তাহের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি হাফেজ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা শিক্ষা, নৈতিকতা, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা সফরের মতো আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সাংগঠনিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

আয়োজকেরাও শিক্ষা সফরের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক বন্ধন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়।