পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নরেন কুমার রায় (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এ রায় দেন। নরেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের কৃষ্ণ দেবের ছেলে।
শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী স্কুলপাড়া এলাকায় পুলিশ মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নরেন কুমার রায়কে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম উপস্থিত হয়ে তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(১)(গ) ধারায় দোষী সাব্যস্ত করে ৩৬(১) ধারা অনুযায়ী অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!